1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন অসহায় রোগীদের ফ্রি চক্ষু সেবা প্রদান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন অসহায় রোগীদের ফ্রি চক্ষু সেবা প্রদান

  • প্রকাশিতঃ শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৪৪৬ বার পঠিত

মোঃ আশরাফুল আলম,
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়ন এর মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকার অসহায়দের চক্ষু রোগীদের জন্য ফ্রি সানি অপারেশন এর আয়োজন করা হয়।
মুত্তাকি কল্যাণ সংস্থার এর সার্বিক তত্ত্বাবধানে গাক চক্ষু হাসপাতাল এর ব্যবস্থাপনায় বিনামূল্যে প্রায় দুই শতাধিক রোগীর চক্ষু সেবা প্রদান করা হয়।
ক্যাম্পেইন শেষে সানি অপারেশনের রোগীদেরকে অপারেশনের জন্য দিনাজপুরে অবস্থিত গাক চক্ষু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
উক্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পে শতাধিক ব্যক্তিকে কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাঞ্চন মিয়ার পক্ষ থেকে সম্পূর্ণভাবে ফ্রিতে চশমা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরারিপুর বাগে মাহমুদ মাদ্রাসার সভাপতি জনাব প্রফেসর মাহবুবুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাঞ্চন মিয়া।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ, এশিয়ান টেলিভিশন ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি কবির সরকার,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কোয়াসিম সিদ্দিকী জনি।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক এস এম নাজিব ও সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বি মন্ডল।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD