

মোঃ আশরাফুল আলম দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার দিনাজপুর সদর থানা মোহনপুর ব্রীজ বিওপি’র বড়াইগ্রাম মঠের মধ্যে ও ফুলবাড়ী থানার রসুলপুর বিওপি’র পাতালবাড়ী মাঠের মধ্যে এবং বিরামপুর থানার ইসলামপাড়া, শৌইলান পাঁকা রাস্তা ও বিরামপুর পাঁকা রাস্তা উপর থেকে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য মালামালসহ ০১ জন আসামী আটক করেছে বিজিবি। গত ১৮ জুন ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিশেষ ক্যাম্প এর টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিরামপুর ইসলামপাড়া নামক এলাকা হতে ৪৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ২২ পিস নেশাজাতীয় ট্যাবলেট, ২.২ গ্রাম হিরোইন সাদৃশ্য পদার্থ, ০১টি মোবাইল ফোন (বাটন), ০২টি সীমকার্ড এবং বাংলাদেশী নগদ ১১,৯০৫/- টাকাসহ মোছাঃ মাহফুজা বেগম (৩৭), স্বামী- মোঃ সেলিম হোসেন, গ্রাম-ইসলামপাড়া, পোষ্ট- ইসলামপাড়া, থানা-বিরামপুর, জেলা- দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৪০,৯৬৫.০০ টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আসামী এবং মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য মালামাল দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অদ্য ১৯ জুন ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বিওপি’র টহলদল রসুলপুর পাতালবাড়ী মাঠের মধ্যে, মোহানপুর ব্রীজ বিওপি’র টহলদল বড়াইগ্রাম মাঠের মধ্যে এবং কাটলা বিশেষ ক্যাম্প এর টহলদল শৌইলান পাঁকা রাস্তা ও বিরামপুর রেল গেট পাঁকা রাস্তার উপর চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় বিদেশী মদ ১৫৭ বোতল, হোমিও এ্যালকোহল ৭১ বোতল ও যৌন উত্তেজক সিরাপ ৬৬৭ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩,৭১,০৫০.০০ টাকাসহ সর্বমোট সিজার মূল্য ৪,১২,০১৫.০০ টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্যসমূহ ব্যাটালিয়ন সদরের ষ্টোরে জমা রাখা হয়েছে।