

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়িতে উপজেলা বিএনপি’র যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন।
গতকাল ২ ডিসেম্বর (মঙ্গলবার) রাত ৯ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,
আমি মোঃ শিবলী সাদিক যুগ্ম আহবায়ক ফুলবাড়ী উপজেলা যুবদল ও একজন ব্যবসায়ী এই মর্মে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছি, গতকাল বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও অপবাদ দেওয়া হচ্ছে। ডাঙ্গাপাড়া গ্রামের বিজিবি ক্যাম্প সংলগ্ন ডাঙ্গাপাড়া গ্রামে আমি ও আমার বড় ভাই একটি জায়গা ক্রয় করি । ওই ২৫ শতক জায়গার উত্তরে ঈদগা মাঠ ও কবরস্থান রয়েছে, দক্ষিনে রুবেল ও রনির জায়গা রয়েছে। জায়গায়াটি ১২ ফিট গভীর একটি খাল, জায়গাটি নিচু হওয়ায় সেখানে আমি মাটি ভরাট করার জন্য ভাটা থেকে রাবিশ মাটি নিয়ে গিয়ে ভরাট করি, ভরাটের এক পর্যায়ে কিছু রাবিশ মাটি ঈদগা মাঠের উপরে চলে আসে সে সময় সেই রাবিশ গুলোকে এস্কেপেটার দিয়ে টানতে গিয়ে ঈদগাহ মাঠের সাইটের কিছু মাটি নেমে আসে। ঈদগাহ মাঠের যেই জায়গাটিতে রাবিশ ছিল সেই জায়গায় ভালো মাটি এবং বালু দেওয়ার পরিকল্পনা করছিলাম।
এমত:বস্থায় পূর্ব পরিকল্পিতভাবে ঈদগা মাঠের সেক্রেটারি রনি এবং তার ভাই রুবেল আমার সঙ্গে তর্কে লিপ্ত হয় এবং আমাকে বলে ঈদগাহ মাঠের মাটি কেন কেটেছি? আমি তাদেরকে বিষয়টি বুঝিয়ে বলতে গেলে রনি এবং রুবেল আমার উপরে অতর্কিত হামলা করে। সে সময় আমার সঙ্গে থাকা কিছু শুভাকাঙ্খী এগিয়ে আসে এবং রনিকে বোঝানোর চেষ্টা করে, একপর্যায়ে রনি ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এলাকাবাসীকে উস্কিয়ে দেয়, যে আমি ঈদগা মাঠের মাটি কেটে নিয়ে যাচ্ছি, এমত:বস্থায় এলাকার কিছু উশৃংখল ছেলেপেলে অতর্কিতভাবে আমার উপরে হামলা শুরু করে সে সময় আমি নিরাপদে সেখান থেকে সরে আসি, পরবর্তীতে জানতে পারি আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে অনেকেই সংবাদ পরিবেশন করেছেন যে আমি নাকি ঈদগা মাঠ দখল করেছি কেউ কেউ লিখেছেন ঈদগা মাঠের মাটি কেটে অন্যত্রে নিয়ে গেছি, অথচ আমি সেখানে মাটি ভরাট করছিলাম। মাটি কাটার কোন প্রশ্নই উঠে না এবং ঈদগা মাঠ দখলের বিষয়টি আমি কখনো কল্পনাতেও আনতে পারব না কারণ এটি ধর্মীয় অনুভূতির জায়গা আমি একজন মুসলমান হিসেবে এটা কখনোই করতে পারি না।
একটি সত্যান্বেষী মহল আমার রাজনৈতিক এবং ব্যবসায়িক ক্যারিয়ার নষ্ট করার জন্য এই ধরনের অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের অনুরোধ জানাবো সরে জমিনে গিয়ে তদন্ত করে ঘটনাটি যাচাই-বাছাই করে আপনারা নিউজ পরিবেশন করবেন।
আরো একটি বিষয় উল্লেখ করতে চাই আমরা যেই জায়গাটি ক্রয় করেছি সেটি রনি এবং রুবেল স্বল্প মূল্যে বিক্রেতার কাছ থেকে দীর্ঘদিন যাবত নেওয়ার চেষ্টা করছিল বিক্রেতা ন্যায্যমূল্য না পাওয়ায় তার কাছে বিক্রয় না করে আমাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রয় করেন, সেই ক্ষোভের জায়গা থেকে রনি ও রুবেল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাও এই ষড়যন্ত্রের একটি অংশ, ইতিপূর্বে এই ঈদগা মাঠে আমি নিজের অর্থায়নে মাটি ভরাট করেছি এবং আমার নিচু জায়গাটি মাটি ভরাট করার পরে পরিকল্পনা রয়েছে ঈদগাহ মাঠে সুন্দরভাবে যেন নামাজের ব্যবস্থা হয় এবং মাঠের পরিবেশ যেন সুন্দর হয় সেইটি নিয়ে কাজ করা। আমি পরিকল্পনা করেছি জায়গাটি ভরাট হওয়ার পরে ঈদগাহ মাঠের বাউন্ডারি নির্ধারণ করে সেখানে একটি বাউন্ডারি ওয়াল নির্মাণ করে ঈদগাহ মাঠকে পবিত্র রাখবো। যারা অহেতুক আমাকে নিয়ে মিথ্যাচার করছে আমি তাদের আবারও বিনয়ের সাথে বলতে চাই ঘটনাটি সত্যতা যাচাই করে আপনারা সঠিক ঘটনা তুলে ধরবেন। আপনারা অনেকেই লিখেছেন যে আমি এত টাকা কোথায় পেলাম আপনারা হয়তো অনেকেই জনেন যে আমার বড় ভাই ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি একটি গ্রুপ অফ কোম্পানির এমডির দায়িত্ব পালন করছেন আমি নিজের সেই কোম্পানির একজন পরিচালনা পরিষদের সদস্য মূলকে আমরা পারিবারিকভাবে এই জায়গাটি ক্রয় করেছি। সাংবাদিকরা জাতির বিবেক সত্য প্রকাশে সর্বদা অবিচল থাকবে বলে আমি আশা করি।