1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে ঘরবাড়ী পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

ফুলবাড়ীতে বিদ্যুতের আগুনে ঘরবাড়ী পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

বিপুল মিয়া,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুতের সটসার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকান্ডে দুইটি পরিবারের ঘরবাড়ী আসবাবপত্র ধানচাল গবাদিপশু পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাত বারোটার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের পুর্ব জুম্মা পাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন, একরামুল হক জানান, রাত ১২ টার দিকে বিদ্যুতের সটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে ওই গ্রামের জাহাঙ্গীর আলমের বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে জাহাঙ্গীরের ছোটভাই জাহিদুল ইসলামের বাড়ীতেও ছড়িয়ে পরে। এক থেকে দেড় ঘন্টার মধ্যে আগুনে ওই দুই পরিবারের ৬ টি টিনের ঘর,৩ টি গরু, ৩ টি ছাগল, অর্ধশতাধিক হাঁসমুরগি, আসবাবপত্র, কাপড়চোপড়, বাইসাইকেল পুড়ে ছারখার হয়ে যায়। স্থানীয় লোকজন আপ্রাণ চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে যায়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে যাই। সবকিছু পুড়ে পরিবার দুটির প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে। ক্ষয়ক্ষতির তালিকা উপজেলা নির্বাহী অফিসার এবং ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তার দপ্তরে দাখিল করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে আপাতত শুকনা খাবার সহ সামান্য ত্রাণসামগ্রী দেয়া হয়েছে। পরবর্তীতে তাদের ঘর নির্মানের জন্য ঢেউটিন এবং আর্থিক সহায়তা দেয়া হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD