1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রি চেষ্টা জনতার হাতে কসাই আটক | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

ফুলবাড়ীতে পঁচা মাংস বিক্রি চেষ্টা জনতার হাতে কসাই আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের নয়াবাজার এলাকায় ল্যাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু জবাই করে পঁচা মাংস বিক্রির উদ্দেশ্যে দোকানে নেওয়ার সময় এক কসাইকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (১১ জুলাই) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

আটক কসাইয়ের নাম শাহিনুর রহমান (৪২)। তিনি উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুরিয়ারকুটি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে শাহিনুর রহমান একটি বস্তায় করে পঁচা মাংস নয়াবাজারের দোকানে পৌঁছে দিতে যাচ্ছিলেন। এলাকাবাসীর সন্দেহ হলে তাঁকে থামিয়ে বস্তা খুলে দেখে বস্তার ভেতর থেকে দুর্গন্ধযুক্ত ও অসুস্থ গরুর মাংস বের হয়। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, অসুস্থ ও পঁচা মাংস বিক্রি করে জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি করা হচ্ছিল।এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ছালাম জানান, ‘জনতা হাতে আটক শাহিনুরকে আমাদের কাছে হস্তান্তর করেছে। অভিযোগ রয়েছে, ওই মাংস ল্যাম্পি রোগে আক্রান্ত গরুর। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD