1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফুলবাড়ীতে তহশিলদারের অপসারণ দাবিতে মানববন্ধন | সকালের খবর ২৪
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গর্জনিয়া ফাঁড়ী পুলিশের অভিযানে ২৫ টি মোবাইল ফোন ও সিএনজিসহ ৪ যুবক আটক নাকুগাঁও সীমান্ত দিয়ে দেশে ফিরলেন কুড়িগ্রামের ৬ মৎস্যজীবী গাজীপুর-১ আসন কালিয়াকৈরে নির্বাচনী প্রচারণায় বিএনপি মনোনীত প্রার্থী মোরেলগঞ্জে পালিত হলো আন্তর্জাতিক দূর্নীতি দিবস মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ‎পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস পালিত ‎ আটঘরিয়ায় বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা মুত্তাকী কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায়দের মাঝে কম্বল বিতরণ বিজিবির অভিযানে ৪কোটি টাকার মাদক অস্ত্র-চোরাচালান কৃত পন্য জব্দ নাগেশ্বরীতে ১ হাজার ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ, ২ মাদক কারবারি গ্রেফতার

ফুলবাড়ীতে তহশিলদারের অপসারণ দাবিতে মানববন্ধন

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

মোঃ আশরাফুল আলম,দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীত এলুয়াড়ী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুুষ বানিজ্যের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার দুপুর ১১.৩০ মিনিটে উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন ভূমি অফিসের সামনে সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউর রহমানের বিরুদ্ধে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী মো. মাসুদ রানা, মাহমুদুল হক, হাফেজ মো. রায়হান, সোহানুর রহমান সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জিয়াউর রহমান একজন ধুর্ত, দুর্নীতিবাজ ও ঘুষখোর।
তার অনিয়ম ও ঘুষের কারবারে অতিষ্ঠ হয়ে উঠেছে এই এলাকার মানুষ। এলাকার সাধারণ মানুষ ভুমি অফিসে এলে বিভিন্ন ভাবে হয়রানীর স্বীকার হয়।
এই তহশিলদারের অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বানিজ্যের প্রতিবাদে গত ৮ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ প্রদান করা হলেও এর কোন প্রতিকার মেলেনি।
তারা আরও বলেন, ওই এলাকার ২৯৮ খতিয়ানে ৩৩৮ নং দাগে মূল হোল্ডিংয়ে কোন জমি না থাকলেও জাল খতিয়ান, খাজনা ও মাঠপর্চা তৈরি করে ৬ শতাংশ জমি অন্যের নামে খারিজ প্রদান করেন। উষাহার মৌজায় ৩০৩ খতিয়ানের ৩০৩ নং হোল্ডিংয়ের সম্পত্তির বাংলা ১৪৩০ সন পর্যন্ত খাজনা পরিশোধ থাকা সত্বেও ১৯৭৬ সাল পর্যন্ত খাজনা বকেয়া দেখিয়ে ১৫ হাজার টাকা দাবি করেন। দর কষাকষির পরে মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে ২হাজার টাকা ঘুষ নিয়ে মাত্র ৫১৬ টাকার খাজনার রশিদ দেন।
মানববন্ধনে বক্তারা বলেন দ্রুত এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ করা না হলে এলাকাবাসী আরো বৃহত্তম কর্মসূচি গ্রহণ করবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD