1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল জরিমানা-প্রতিষ্ঠান সিলগালা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় জেল জরিমানা-প্রতিষ্ঠান সিলগালা

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদাদতা’-

ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৯ জুন) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূইয়া।

এসময় শহরের মৌলভীপাড়ায় পিএসপি ফিজিওথেরাপি অ্যান্ড লেজার থেরাপি সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের মালিক স্বপন চন্দ্র সাহা ফিজিওথেরাপিস্ট হয়ে ডাক্তার পরিচয় দেওয়ায় তাকে তিন দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাশাপাশি ফিজিওথেরাপি সেন্টারটি সিলগালা করা হয়।

এছাড়া শহরের হাসপাতাল রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও দুই মাসের মধ্যে ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে অন্যত্র স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়। জেলরোডে আল খলিল ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ১৫ হাজার ও গ্লোবাল অর্থোপেডিক হাসপাতালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাফিজুর রহমান, মেডিকেল অফিসার ডা. রায়হান তালুকদার, ডা. রাহাত হোসেন, সেনিটারি ইন্সপেক্টর শফিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD