1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফায়ার সার্ভিস সদর দফতর পরিদর্শন করলেন সিনিয়র সচিব নাসিমুল গনি | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

ফায়ার সার্ভিস সদর দফতর পরিদর্শন করলেন সিনিয়র সচিব নাসিমুল গনি

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দফতর পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি অধিদফতরের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যও দিয়েছেন।

একইসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অপারেশনাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন সচিব নাসিমুল গনি এবং এই ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার (৩জুলাই) সিনিয়র সচিব নাসিমুল গনি ফায়ার সার্ভিস সদর দফতরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় সিনিয়র সচিব আশা প্রকাশ করেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভবিষ্যতেও সব ধরনের দুর্যোগে জানমাল রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের সরঞ্জাম ঘুরে দেখেন তিনি। এরপর অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন নাসিমুল গনি।

এ সময় পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল আজাদ আনোয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) (অতিরিক্ত দায়িত্ব) যুগ্ম সচিব তৌহিদুল ইসলাম, পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ অধিদফতরের সকল স্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD