1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফরিদপুরে শিক্ষকদের ৩ দফা দাবি ও অবস্থান কর্মসূচী পালন | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

ফরিদপুরে শিক্ষকদের ৩ দফা দাবি ও অবস্থান কর্মসূচী পালন

  • প্রকাশিতঃ বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর,

ফরিদপুরে প্রাথমিক সহকারী শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষক-শিক্ষিকারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

আজ বুধবার দুপুর ১টায় সদর উপজেলার পরিষদের চত্বরে দাবি বাস্তবায়ন পরিষদ সদর উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি সুশান্ত কুমার সরকারের সভাপতিত্বে ১১তম গ্রেড প্রাপ্তি,১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন,ও সহকারী শিক্ষক পদকে এন্টি ধরে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবীতে এ অবস্থান কর্মসূচীর পালন করেন।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন ,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সবচেয়ে নির্যাতিত ও নিপড়ীত। সরকার আমাদের দাবী পূরনে নানা ধরনের তাল বাহানা করছে। আমাদের দাবী পূরন না হওয়া পর্যন্ত কর্মসূচী অব্যাহত থাকবে। আগামীকাল থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচী কঠোরভাবে পালনের জন্য উপস্থিত শিক্ষকদের প্রতি আহবান জানান।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি ফরিদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন,কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম, সদর উপজেলা শাখার সহ সভাপতি মোঃ শফিকুল আলম প্রমূখ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD