1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
ফরিদপুরে ভেজাল ও অবৈধ খাদ্য গুদামে যৌথবাহিনী অভিযান | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

ফরিদপুরে ভেজাল ও অবৈধ খাদ্য গুদামে যৌথবাহিনী অভিযান

  • প্রকাশিতঃ শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৬৬ বার পঠিত

মোঃমাহফুজুর রহমান বিপ্লব। ফরিদপুর।

ফরিদপুরের কানাইপুরে সেফ ফুড ইন্ডাস্ট্রিতে খাদ্যে উৎপাদনে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ অভিযানে খাদ্য উৎপাদনে অনুমোদন না নিয়ে শুরু করা এবং খাদ্য উপাদানের ফ্লেভারের তারিখ অতিক্রম করায় প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করে আদালত।

গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আদালতের বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর সদর ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ শফিকুল ইসলাম।এ সময় সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিএসটিআই এর ইন্সপেক্টর মোঃ খালেদ হাসান, জেলা নিরাপদ খাদ্য ইন্সপেক্টর ও জেলা স্যানেটারি ইন্সপেক্টর বজলুর রশিদ খান উপস্থিত ছিলেন। এ বিষয়ে আদালতের বিচারক মোঃ শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের কানাইপুরে অবস্থিত সেফ ফুড ইন্ডাস্ট্রিতে যৌথবাহিনী অভিযান চালায়। এই অভিযানের সময় আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংকস পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে উৎপাদন, মোড়ক ও বাজারজাত করায় ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ ‘ এর ২৪(১)/৪১ ধারা মোতাবেক সেফ ফুড ইন্ডাস্ট্রির মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম কে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য ফরিদপুরের বিভিন্ন স্থানে শিশু খাদ্য এবং অন্যান্য খাদ্যে উৎপাদনে চলছে অনিয়ম। আর এ অনিয়ম রোধে সেনাবাহিনী সরকারের বিভিন্ন সংস্থা কে সঙ্গে নিয়ে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে আসছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD