

মোঃমাহফুজুর রহমান বিপ্লব জেলা প্রতিনিধি:ফরিদপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস- উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকালে কর্মরত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থা সমূহের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে থেকে একটি র্যালী বের করা হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেরকারী এনজিও পথকলি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ বিলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুস্মিতা সাহা। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এফডিএ এর উপদেষ্টা মোঃ আজহারুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের নিবন্ধন কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম , ব্লাস্টের জেলা সমন্বয়কারী এডভোকেট শিপ্রা গোস্বামী।
এনজিও ফাউন্ডেশনের সহযোগী সংস্থা সমূহের কার্যক্রম উপস্থাপন করেন এনজিও ফাউন্ডেশন এর জেলার লিড এনজিও বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির।
সভায় আর ও উপস্থিত ছিলেন সদর উপজেলা থেকে রাসিন এর সমন্বয়ক সিরাজ-ই কবির খোকন ,ভাংগা উপজেলা থেকে শোভা এর নির্বাহী পরিচালক মাধাই সরকার,বোয়ালমারী উপজেলা থেকে বরষা এর নির্বাহী পরিচালক মোঃ মাহতাব উদ্দিন। সেবা গ্রহণকারীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মুক্তা আক্তার। সভা সঞ্চালনায় ছিলেন পিডব্লিউও এর নির্বাহী পরিচালক মোঃ হাফিজুর রহমান সহ প্রমূখ।