1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
প্রশিক্ষিত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের ভিত্তি : আনসার মহাপরিচালক | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

প্রশিক্ষিত তরুণরাই হবে উন্নত বাংলাদেশের ভিত্তি : আনসার মহাপরিচালক

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সকালের খবর

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, মেধা, যোগ্যতা ও অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তিতে বলীয়ান কর্মমুখী তরুণ প্রজন্মই একটি সমৃদ্ধ রাষ্ট্র কাঠামোর ভিত্তি।

তিনি বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষিত তরুণ-তরুণীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতির অগ্রযাত্রায় অবদান রাখবে।

সোমবার (১০ নভেম্বর) রাজধানীর সাভার উপজেলার গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে তিনি গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে তিনি গাজীপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনের দিকনির্দেশনা দেন।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল জ্ঞান অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে গণপ্রতিরক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই আমাদের উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপির প্রশিক্ষণ ব্যবস্থাপনা এখন সময়োপযোগী ও কর্মমুখী কাঠামোতে পুনর্গঠিত হয়েছে, যাতে তরুণ প্রজন্ম জীবিকা মানোন্নয়ন ও জাতীয় নিরাপত্তা এবং উন্নয়ন অভিযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, নির্বাচনকালীন সময়ে যেকোনো অপতৎপরতা বা ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভোটকেন্দ্রসমূহের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি রাষ্ট্র পরিকল্পিত নিরাপত্তা বলয়ের অপরিহার্য অঙ্গ হিসেবে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

মহাপরিচালকের এ সফর বাহিনীর সদস্যদের দায়িত্ববোধ ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে পেশাদারিত্ব ও দেশপ্রেমে অনন্য দৃষ্টান্ত স্থাপনে অনুপ্রেরণা যোগাবে।

সফরে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপির ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্ট (ঢাকা) মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলা কমান্ড্যান্ট (গাজীপুর) ফারুক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD