1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
প্রতিবেশির হামলার শিকার - নিরাপত্তাহীনতায় ভুগছে গণঅধিকার পরিষদ নেতার মা | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
জনতার প্রত্যাশা মন্ত্রী সভায় ঠাই পাক ৩ হেভিওয়েট জননেতা নড়াইলে ধানের শীষ ও কলস প্রতিক সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৪ পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ

প্রতিবেশির হামলার শিকার – নিরাপত্তাহীনতায় ভুগছে গণঅধিকার পরিষদ নেতার মা

  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৭৮ বার পঠিত

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ হাতিয়া প্রতিনিধিঃ হাতিয়ায় প্রতিবেশিদের হামলায় কেন্দ্রীয় গণঅধিকার পরিষদ নেতার মা আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলার শিকার পরিবারের গৃহিনীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিকার চেয়ে থানায় মামলা করায় উল্টো প্রাণনাশের হুমকির মুখে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। এমনি এক ঘটনা ঘটেছে হাতিয়ায় জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে।হামলায় আহত রোকছানা বেগম ভুক্তভোগী পরিবার সিরাজ উদ্দিনের স্ত্রী। তাদের ছেলে শাহারাজ উদ্দিন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা। তারা অভিযুক্ত নেছার উদ্দিন সাহাব উদ্দিন ছালা উদ্দিন ও মো. রাসেলদের প্রতিবেশী হয়ে একই বাড়ীতে বসবাস করে আসছেন।
ঘটনার বিবরণে জানা যায়, সিরাজ উদ্দিনের সাথে একই বাড়ীতে বসবাসকারী নেছার উদ্দিনদের সাথে দীর্ঘদিন ধরে চলাচলের পথ নিয়ে বিবাদ চলে আসছে। বিবদমান চলার পথে ২৩ জুন হঠাৎ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে উভয় পক্ষে ঝগড়া হয়। এ নিয়ে পরে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়। শালিসদারের সামনে অভিযুক্ত নেছার উদ্দিন, সাহাব উদ্দিন, ছালা উদ্দিন ও মো. রাসেল উদ্দিন হঠাৎ সিরাজ উদ্দিনকে আক্রমণ করে। এ সময় সিরাজের স্ত্রী রোকসানা বেগম স্বামীকে রক্ষার জন্য এগিয়ে এলে নেছার উদ্দিন ধারালো দা দিয়ে রোকসানার বাম চোখের উপরে আঘাত করে। গুরুতর আহত রোকসানাকে হাসপাতালে আনতে গেলে সেখানেও তারা বাঁধা দেয়। পরে রোকসানাকে জরুরীভাবে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।এ ঘটনায় সিরাজ উদ্দিন বাদী হয়ে ৬ জনকে আসামী করে ২৫ জুন হাতিয়া থানায় একটি মামলা করেন। কিন্তু বৃহস্পতিবার ২৬ জুন আসামীরা পাল্টা একটি মামলা করলে পুলিশ দ্রæত সিরাজের মামলার স্বাক্ষী নবীর উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়। আসামী নেছার উদ্দিন সিরাজ উদ্দিনের ছেলে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের রাজনীতি ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক শাহারাজ উদ্দিনকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।হুমকি দেওয়ার বিষয়ে নেছার উদ্দিনের কাছে জানতে চাইলে মুঠোফোনে তিনি জানান, তাকে প্রাণনাশের হুমকি দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। বরং শাহারাজ বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করেন।এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজমল হুদা বলেন, উভয়পক্ষের দুইটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত করে বিষয়টির আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD