1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৬০ বার পঠিত

গত ২৫ অক্টোবর একটি জাতীয় দৈনিক ও সোশ্যাল মিডিয়ায় ‘জমি দখল,নির্যাতন, ভোয়া জমি মিউটেশন ও আওয়ামী লীগের লোক চিহ্নিত করে’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ফরিদপুর সদর ১০ কৈজুরী ইউনিয়ন পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমা ইসলাম (রেনু)।

এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি কারো জমি দখল করি নাই,কারো উপর নির্যাতন করি নাই,ভোয়া মিউটেশন করার ক্ষমতা আমার নাই এবং আমি কোন আওয়ামী লীগের কর্মী বা নেত্রী না। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত ঘটনা হচ্ছে, এটা আমাদের পারিবারিক সম্পত্তি মোট জমির পরিমাণ ৭ শতাংশ,পনে দুই শতাংশ জমি টুকু এই ৭ শতাংশের মধ্যে। আমি সবটুকু জমি আমার ভাশ্বর মোঃ শহিদুল ইসলামের কাছ থেকে মোট ৩ লক্ষ্য টাকা দিয়ে কিনেছি। ২ লক্ষ্য টাকা প্রদান করেছে এবং ১ লক্ষ্য বাকি ছিল।

প্রকাশিত নিউজের মধ্যে যে কথা প্রকাশ করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে জানাচ্ছি, অত্র এলাকার বাচ্ছু বিশ্বাস তার ভাগ্নিনা সহ তাদের সাথে থাকা কিছু সহকর্মীগণ নিজের সার্থ হাসিল করার উদ্দেশ্যে অনেক আগে থেকেই আমার বিরুদ্ধে ষড়যন্ত্রসহ চক্রান্তে লিপ্ত রয়েছে। এই জমি কেনা বেচা নিয়ে সেই সুযোগটা তারা কাজে লাগিয়ে আমার আত্মীয়-স্বজনদের উস্কানি সহ নানা ধরনের সুযোগ সুবিধা দেয়ার কথা বলে তাদের দিয়ে আমার নামে মিথ্যা বানোয়াট কথা প্রচার করতে থাকে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।

আমার ব্যক্তিগত সম্বন্ধে এলাকাবাসীসহ অত্র ইউনিয়নের চেয়ারম্যান সহ সকল ইউপি সদস্যগণ অবগত আছেন। জমি ক্রয় বিক্রয়ের সম্বন্ধে বিষয়ে তার সব কিছুই জানেন।দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে পত্রিকাটিকে এই বিষয়টি আরও গভীরভাবে অনুসন্ধান করা উচিত ছিলো বলে আমি মনে করছি।

তিনি আরও বলেন, আমি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ইউনিয়ন পরিষদের ভাই চেয়ারম্যান হিসাবে সৎ নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। বিগত দিনে সমাজে অসহায় মানুষদের সরকারি বেসরকারি প্রকল্পের মাধ্যমে সহযোগিতা সহ নানান ভাবে সহায়তা করে চলছে।

আমার নামে পত্রিকায় প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD