1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪: উভয় বিভাগে চ্যাম্পিয়ন ডিএমপি | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪: উভয় বিভাগে চ্যাম্পিয়ন ডিএমপি

  • প্রকাশিতঃ শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৮৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শুক্রবার (১১ জুলাই) অনুষ্ঠিত হলো বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপ-২০২৪-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

প্রতিযোগিতায় দুর্দান্ত নৈপুণ্যের মাধ্যমে কুস্তি ও বক্সিং উভয় বিভাগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। কুস্তিতে রানারআপ হয় চট্টগ্রাম রেঞ্জ, আর বক্সিংয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) এবং বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং, শরীরচর্চা ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি মোসলেহ উদ্দিন আহমদ।

আইজিপি তার বক্তব্যে বলেন, “পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পুলিশ সদস্যদের অনবদ্য অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের সফলতা আমাদের গর্বিত করে। কুস্তি ও বক্সিংয়ের মতো খেলা মানসিক দৃঢ়তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।”

তিনি পুলিশ ক্রীড়া ক্লাব ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পুলিশ ক্রীড়াবিদদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, ক্রীড়াবিদ, কোচ, সংগঠক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিট থেকে মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD