1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পুলিশকে লক্ষ্য করে গুলি,অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ গ্রেফতার শ্যুটারকে | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

পুলিশকে লক্ষ্য করে গুলি,অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ গ্রেফতার শ্যুটারকে

  • প্রকাশিতঃ রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় মূল শ্যুটারকে অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যুগ্ম-কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিস্তারিত দুপুরে এক সংবাদ সন্মেলনে জানাবেন।

এদিকে গত বৃহস্পতিবার (১৯জুন) রাজধানীর ফকিরাপুলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’কে লক্ষ্য করে মাদক কারবারিদের গুলির ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হন বলে জানা যায়।

সে সময় জানানো হয়, এ ঘটনায় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতারও করে পুলিশ।

ঘটনার দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তালেবুর রহমান বলেন, রাজধানীর ফকিরাপুলে ডিবিকে লক্ষ্য করে মাদক কারবারিদের গুলি। প্রাইভেট কার ও ৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেফতার। তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD