1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর পক্ষ থেকে এ বছর ৩১ জন মেধাবী ও প্রতিভাবান শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে। এরা সবাই পুলিশ পরিবারের সন্তান। তাঁদের এ অসাধারণ সাফল্যে পুনাক পরিবার গভীর গর্ব ও আনন্দ অনুভব করছে।

শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও একাগ্র প্রচেষ্টার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি তাঁদের অভিভাবক ও শিক্ষকদের প্রতি জানানো হয় আন্তরিক কৃতজ্ঞতা, কারণ তাঁদের দিকনির্দেশনা ও অবিরাম সহায়তা ছাড়া এ সাফল্য অর্জন করা যেত না।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রমনায় পুনাক কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমাদের আরও উদ্যমী হতে হবে এবং আগামী দিনের পথচলা আরও সুগম করতে হবে। আজকের এ সাফল্য কেবল শুরু, সামনে তোমাদের জন্য রয়েছে আরও বড় সুযোগ ও সম্ভাবনা।”

এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুনাক সহসভানেত্রী আইরিন রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর। তাঁরা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাঁদের স্বপ্নপূরণের যাত্রায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজ কল্যাণ সম্পাদিকা শামীম আক্তার শারফুদ্দিন (শম্পা)।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকগণ সংবর্ধনা প্রাপ্তির এ আনন্দঘন মুহূর্তে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

পুনাক পরিবারের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থীদের আগামীর পথচলা আলোকিত, গৌরবময় ও সফল হোক-এ শুভ কামনা জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD