1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পুকুর খননের আড়ালে উচ্ছেদের চক্রান্ত: কালিগঞ্জে দিনমজুর পরিবার চরম সংকটে | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

পুকুর খননের আড়ালে উচ্ছেদের চক্রান্ত: কালিগঞ্জে দিনমজুর পরিবার চরম সংকটে

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পঠিত

 

সকালের খবর ডেস্ক

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের গোয়ালপোতা গ্রামে পুকুর খননের আড়ালে এক হতদরিদ্র দিনমজুর পরিবারকে ঘরছাড়া করার অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো এলাকাজুড়ে।বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, শহিদুল ইসলাম নামের এক দিনমজুরের একমাত্র বসতভিটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী মান্নান গাজী ও তার ছেলে মাহবুব গাজী পরিকল্পিতভাবে ভেকু (খননযন্ত্র) চালিয়ে শহিদুলের ঘরের একাংশ কেটে পুকুরে ফেলে দিয়েছেন।

ভুক্তভোগী শহিদুল ইসলাম ও তার স্ত্রী শরিফা খাতুন জানান, “দিনের পর দিন ঘরের একদম লাগোয়া মাটি কাটছিল। একসময় মাটি সরে গিয়ে ঘরের একাংশ ধসে পড়ে পুকুরে। এখন আমাদের পরিবার খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে।”

এ ঘটনায় চরম ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বারবার জনপ্রতিনিধি ও গণ্যমান্যদের মাধ্যমে খননকাজ বন্ধের অনুরোধ জানানো হলেও অভিযুক্তরা কর্ণপাত করেননি। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাময়িকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের ওই নির্দেশ উপেক্ষা করে অভিযুক্তরা পুনরায় ভেকু এনে খননকাজ চালিয়ে যাচ্ছে, যা পুরো গ্রামের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভের জন্ম দিয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা একে “স্পষ্টভাবে বেআইনি ও মানবাধিকারের চরম লঙ্ঘন”বলে উল্লেখ করে বলেন, “এ ঘটনায় দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ প্রয়োজন, নইলে এই ধরণের অন্যায় আরও বাড়বে।

অন্যদিকে অভিযুক্ত মান্নান গাজী ও মাহবুব গাজী দাবি করেছেন, তারা নিজেদের জায়গায় কাজ করছেন। তবে স্থানীয় সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত তারা মালিকানা প্রমাণে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।এলাকাবাসীর জোর দাবি, অবিলম্বে খননকাজ বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করা হোক।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD