1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনে'র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশনে’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৩২ বার পঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। অর্থের অভাবে যে সকল দুঃস্থ ও দরিদ্র প্রবীণরা প্রয়োজনীয় চিকিৎসা পাননা তাদের জন্য প্রতি দুই মাস পর বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির পালন করে আসছে বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ)। তারই ধারাবাহিকতায় শনিবার(২১জুন) সকাল ৯ টায় কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজ মিলনাতনে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল এর কারিগরি সহযোগীতায় এ চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময উপস্থিত ছিলেন পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক শুভ্রা চক্রবর্তী কল্যাণী, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশালের ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন। চিকিৎসা সেবা প্রদান করেন, ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতাল, বরিশাল এর চিকিৎসক ডা. রাগিব। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম চলে দুপুর দুইটা পর্যন্ত। বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার মো. সোহেল হোসেন বলেন, আজ শতাধিক অসহায় চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে। এছাড়াও ২০ জন রোগীকে অপারেশনের জন্য বিনামূল্যে আমাদের গাড়িতে করে বরিশাল নিয়ে যাচ্ছি। তিনি আরও জানান, আধুনিক সুযোগ-সুবিধা সহ চক্ষুসেবা সরাসরি সুবিধাবঞ্চিতদের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ চক্ষু ক্যাম্পে আমরা বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকি।পায়রা ডেভলপমেন্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বিপু বলেন, অসহায়, দুঃস্থদের চোখের ছানি অপারেশন, ওষুধ ও চশমা প্রয়োজন, কিন্তু এসব চিকিৎসা ব্যবস্থার যাদের আর্থিক সঙ্গতি নেই তাদের চিহ্নিত করে চিকিৎসা সেবা প্রদান করাই এই ক্যাম্পের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD