1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাবনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

পাবনায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিতঃ বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন, পাবনা জেলা প্রতিনিধিঃ

পাবনা সদর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠান হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটস কমিশনার মাহমুদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান, পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসেন, ইমাম গাযযালী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা ও প্রেসক্লাব পাবনার সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু।

বক্তারা বলেন, শুধু মেধাবী হওয়াই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের সৎ ও চরিত্রবান মানুষ হতে হবে। মেধাবী শিক্ষার্থীরা সমাজের আদর্শ, তাই তাদের প্রতিটি কাজে নৈতিকতার পরিচয় থাকা জরুরি।

অনুষ্ঠানে ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী ৪০ জন শিক্ষার্থী এবং জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গুণগত শিক্ষা প্রদানে উৎসাহিত করা হচ্ছ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD