1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ১৬ | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসীসহ গ্রেফতার ১৬

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে পাঠালি গ্রুপের দুই শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন ও শরিফসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার অন্যরা হলেন- সাবিত ইবনে, রফিকুল ইসলাম, ফারুক, আরিফ, সাজ্জাদ, আলামিন, রাকিব মিয়া, মেহেদি হাসান বাপ্পি, সলেমান, আখতারুজ্জামান টিটপ, বায়োজিদ ওরফে রানা, রায়হান, রাজু ও সুজন।

মঙ্গলবার (২৪ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে তিনি বলেন, গত ১৪ জুন রাত দেড়টার দিকে মোহাম্মদপুরের জাফরাবাদ এলাকায় কথা কাটাকাটির জেরে পাঠালি গ্রুপের নেতা হাসান, ইয়াসিন, পিঁপড়া রাজিবসহ ১০-১২ জনের একটি দল একই গ্রুপের রাব্বি, সাব্বির, কাশেমসহ ছয়জনকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা হয়। এরপর পাঠালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড সাহিন ও পিঁপড়া রাজিবকে গ্রেফতার করা হয়।

তালেবুর রহমান বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে রায়েরবাজার বোটঘাট এলাকা থেকে ইয়াসিনকে ঘটনায় ব্যবহৃত চাপাতিসহ গ্রেফতার করা হয়। ইয়াসিনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে কাদিরাবাদ এলাকায় আত্মগোপনে থাকা শরিফকে গ্রেফতার করা হয়।

উপ-পুলিশ কমিশনার বলেন, শরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে বোটঘাট খালপাড় থেকে ঘটনায় ব্যবহৃত আরেকটি চাপাতি উদ্ধার করা হয়। পাঠালি গ্রুপের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, একই রাতে মোহাম্মদপুর থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD