1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নোয়াখালীতে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ মিরপুরে সেনা অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাবু গ্রেফতার তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভনে ৭ লাখ টাকা ঘটকের পকেটে সরস্বতী পূজায় উৎসবমুখর মাভাবিপ্রবি ক্যাম্পাস বিএনপি মনোনীত সাইফুর রহমান রানার ‘ধানের শীষ’ প্রতীকের লিফলেট বিতরণ পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারধর, থানায় অভিযোগের পর রাতের আঁধারে ফের হামলা ও টাকা লুট সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে পঞ্চগড়ে ডা.শফিকুর রহমান ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক

পাটগ্রামে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

  • প্রকাশিতঃ শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মোঃরুবেল মিয়া,লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি রাখাল সবুজ মিয়ার লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে নাজিরগোমানী সীমান্তে পতাকা বৈঠকে তার লাশ ফেরত দেয় বিএসএফ।

এর আগে একই দিন ভোরে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসের নগর সীমান্তের ৮৬৪ ও ৮৬৫ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় ভারতের অভ্যন্তরে তাকে গুলি করে বিএসএফ।

নিহত সবুজ মিয়া ওই এলাকার পচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

সীমান্তবাসী ও বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, শমসের নগর সীমান্তের পেইন পিলার ৮৬৪ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে যান রাখাল সবুজ মিয়া। এ সময় ভারতের ১৬৯ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা ভারতের অভ্যন্তরে গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন সবুজ। পরে তার লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

পরে বিজিবির আহ্বানে পতাকা বৈঠকে সাড়া দিয়ে আলোচনা শেষে তার লাশ ফেরত দেয় বিএসএফ। সবুজের লাশ তার বড়ভাই আরিফ মিয়া বিজিবির কাছ থেকে গ্রহণ করে। এ সময় ভারতীয় বিএসএফ ও ভারতীয় পুলিশ এবং বিজিবি ও পাটগ্রাম থানা পুলিশ উপস্থিত ছিল।

বিজিবি-৬১ ব্যাটালিয়নের শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে এ ঘটনার পুনারাবৃত্তি না ঘটার প্রতিশ্রুতি দিয়ে লাশ হস্তান্তর করে।

বিজিবি-৬১ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার আবুল কাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD