1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাখি শিকার করে লাইভে রান্না, যুবককে ১০ হাজার টাকা জরিমানা | সকালের খবর ২৪
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে সন্তুষ্টির হাসি রাজঘাটে দেশনেত্রী বেগম  খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত অফিস কর্তৃক আয়োজিত গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ চলমান মাদারীপুরে গণমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের মতবিনিময় চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোশাররফ’র বহিষ্কার আদেশ প্রত্যাহার ডিএমপির মিরপুর বিভাগের নতুন ডিসি মইনুল হক দেশে ফিরলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন রাঙ্গামাটি রাজস্থলী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভা মাভাবিপ্রবিতে ইংরেজি এমএ ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ৩০ জানুয়ারি

পাখি শিকার করে লাইভে রান্না, যুবককে ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশিতঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলীতে সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করে খাওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম বায়েজিদ আমীন (২৭)। তিনি বালিয়াতলী ইউপির ৮ নং ওয়ার্ডের আমতলীপাড়ার
মো. মাসুম বিল্লাহর পুত্র।
জানা গেছে, তিনি প্রায় ২০টি সংরক্ষিত ঘুঘু ও শালিক পাখি শিকার করে রান্না করার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। এর প্রেক্ষিতে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮ ধারা অনুযায়ী তাকে ১০,০০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ড প্রদান করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক।
অভিযানের সময় কলাপাড়া রেঞ্জের বন কর্মকর্তা প্রসিকিউশন দাখিল করেন এবং অ্যানিমেল লাভার্স পটুয়াখালী সংগঠনের সদস্যরা সহযোগিতা করেন।
বন্যপ্রাণী সংরক্ষণে এমন পদক্ষেপের জন্য উপজেলা প্রশাসন, বন বিভাগ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়েছেন পরিবেশ বিদ সহ সচেতন মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদিক জানান, খবর পেয়ে ফেসবুকের স্টাটাস দেখে অভিযান পরিচালনা করে এই অর্থদণ্ড দেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD