

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:২৯শে জুলাই মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ সম্মুখে সরারপাড়া স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে এসএসসি/ দাখিল-২০২৫ এর A প্লাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ হাসান আলী।
ফাউন্ডেশনের সদস্য মোঃ ইরফান আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,শালাইপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর মন্ডল, হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, হাকিমপুর কৈজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন খান,সিধইল দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের সাবেক কোষাধক্ষ্য রাকিব হোসেন স্বপন, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওঃ নেছার উদ্দিন আহমেদ ও মোঃ রায়হান আলী প্রমুখ।
অনুভূতি ব্যক্ত করেন কৃতি ছাত্রী সাদিয়া আক্তার। শেষে কুসুম্বা ইউনিয়নের বিভিন্ন উচ্চ বিদ্যালয় থেকে পাশ করা ৫১ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।