1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঁচবিবিতে ২টি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষকদের কর্ম বিরতি | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

পাঁচবিবিতে ২টি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষকদের কর্ম বিরতি

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

দবিরুল ইসলাম,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
‎জয়পুরহাটের পাঁচবিবিতে ২টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষা স্থগিত করে শিক্ষকেরা দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছে।

‎সরেজমিনে দেখা যায়,পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও পাঁচবিবি নছির উদ্দিন মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২টিতে বার্ষিক পরীক্ষা চলছিল। সেই পরীক্ষা স্থগিত করে কোন নোটিশ ছাড়াই শিক্ষকেরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্ম বিরতি পালন করছে।এর কারণে শত শত ছাত্র-ছাত্রীদের স্কুলে এসে ফেরত যেতে বাধ্য হয়েছে।এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও অভিভাব মহল।
‎অভিভাবকরা জানান,এমনিতেই পাঁচবিবির এই দুইটি সরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষক সংকটে বিরাজমান। এছাড়াও দীর্ঘদিন যাবত দুইজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে কার্যক্রম।প্রয়োজন মত ভালো কোন শিক্ষক নেই।নিয়মিত কোন ক্লাসও হয় না।
‎কিন্তু সারা বছর শিক্ষার্থীদের প্রাইভেটের উপর নির্ভর করতে হয়। স্কুলের শিক্ষকগণ ঠিকমতো ক্লাস না নিলেও উভয়ে স্কুলের শিক্ষকগণ প্রাইভেট ব্যবসা নিয়ে ঠিকই ব্যস্ত থাকেন।বছর শেষে দেখা যায় সরকারি স্কুলের চেয়ে বেসরকারি উচ্চ বিদ্যালয়ের ফলাফল ভালো।

‎এ ব্যাপারে পাঁচবিবি লাল বিহারী সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান ও নছির উদ্দিন মন্ডল বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আখতারুল আলম জানান,সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের প্রতিবাদে ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে ১লা ডিসেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন তারা তবে স্থগিত হওয়া পরীক্ষাগুলো শুক্রবার ও শনিবারে নেয়ার সিদ্ধান্তের কথা জানান তারা।এ বিষয়ে জয়পুরহাটের নবাগত জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া জানান ,উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে এবং পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে। জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, দেশ ব্যাপী হওয়ার কারণে জয়পুরহাটে এই অবস্থা হয়েছে, তবে জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে খুব শীঘ্রই এই অবস্থা কেটে যাবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD