1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা কিনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা কিনা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২০১ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে স্বেচ্ছাসেবক দলের নেতা রেজাউল করিম কিনা হত্যার দ্রুত বিচার ও খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার বিকেলে পাঁচবিবি থানা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
শেষে তিনমাথা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন থানা বিএনপির সাবেক সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল গফুর মন্ডল।
পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মারুফ হাসান রুমেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, থানা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম মাসুম ও পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল প্রমুখ।সভায় বক্তারা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনা হত্যার দ্রুত বিচার ও খুনিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।উল্লেখ্য, গত ২৫ শে জুন বুধবার পাঁচবিবি পৌরসভার পল্লী বিদ্যুৎ সমিতি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম কিনাকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD