

দবিরুল ইসলাম পাঁচবিবি ( জয়পুরহাট ) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ৮ নং ওয়ার্ডের মদিনা জামে মসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল ১ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার ৮নং ওয়ার্ডের মদিনা জামে মসজিদে যান এবং সেখানে নামাজ পড়েন। পরে মসজিদের দ্বিতল ভবন নির্মাণে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মামুনুর রশিদ মন্ডল ও সেক্রেটারি রুবাইয়াত হুদা চৌধুরী সুজনের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন,মিল চাতাল ব্যবসায়ী শরিফুল ইসলাম বাবু, মসজিদ কমিটির উপদেষ্টা প্রভাষক আওরঙ্গজেব আমীন, সদস্য প্রভাষক সামছুল হুদা মন্ডল দুলাল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ মাহফুজুর রহমান।
মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন,মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এই ঘর নির্মাণে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই আসুন আমরা সবাই কিছু কিছু করে সহযোগিতা করে ইহকাল ও পরকালে ভালো কাজে শরিক হয়।