

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মসজিদে দান সেতো কমবেশি সবাই করে কিন্তু এত মোটা অংকের টাকা দান করা সকলের পক্ষে সম্ভব নয়, আল্লাহ যেন তার মনের আশা পূর্ণ করে বললেন মহল্লাবাসীরা।
জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ১ নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা জামে মসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল অর্ধলক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
২১ শে নভেম্বর শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার ১নং ওয়ার্ডের পূর্ব বালিঘাটা জামে মসজিদে যান এবং সেখানে তিনি নামাজ আদায় করেন। পরে মসজিদের সম্প্রসারণ কাজে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ মানিক মন্ডল ও সেক্রেটারি মাহমুদুল হকের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সদস্য আমিনুল ইসলাম বাবু, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খোকন সহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মোঃ আতোয়ার হোসেন।