1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমে'র অর্ধ লক্ষ টাকা প্রদান | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

‎পাঁচবিবিতে মসজিদের উন্নয়নে মেয়র প্রার্থী শামীমে’র অর্ধ লক্ষ টাকা প্রদান

  • প্রকাশিতঃ শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: মসজিদ, মন্দিরে কিংবা কন্যাদায়গ্রস্থ পিতা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা সহ বিভিন্ন সামাজিক কল্যাণে একের পর এক কাজ করে জনতার মেয়রে পরিণত হয়েছেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল। শুধু সম্পদশালী হলেই সবাই দান করতে পারেন না, দান করতে গেলে হিম্মত লাগে বললেন মহল্লাবাসীরা।

‎জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদের উন্নয়নকল্পে আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক অর্ধ সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মন্ডল অর্ধ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।

‎আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় তিনি পাঁচবিবি পৌরসভার সীতা পূর্ব পাড়া বাবে জান্নাত জামে সসজিদে যান এবং সেখানে তিনি নামাজ পড়েন। পরে মসজিদের উন্নয়নকল্পে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্ধ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেন মসজিদ কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও সেক্রেটারি মোঃ আদনান আরাফাতের হাতে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ ফকিরসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ।

‎শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ আবু তালহা।

‎মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল বলেন,শুধু মসজিদ নয় আপনাদের যেকোন সমস্যায অথবা প্রয়োজনে আমাকে স্মরণ করবেন আমি সব সময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD