1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল পুলিশ | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
আলেমদের সঙ্গে মতবিনিময়ে এমপি রেজু শেখ কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধঃ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম, গ্রহণে সরকারের অনীহা!

পাঁচবিবিতে ভুয়া ডিবি পুলিশকে ধরল আসল পুলিশ

  • প্রকাশিতঃ শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২১১ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ নকল ডিবি পুলিশ নূর মোহাম্মদ শাহজাহান (৩৯)কে দিনাজপুরের ফুলবাড়ী থেকে গ্রেফতার করেছে।সে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র ।মামলার বিবরণে জানা যায়,গত বছর ১৫ ডিসেম্বর/২৪ পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের গুর্ণি (শন্তাদিগড়) গ্রামের শ্রী সুপথ মালির বাড়িতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে নূর মোহাম্মদ আদিবাসী সুপথ মালির বাড়িতে প্রবেশ করে ঘরের বিভিন্ন জিনিসপত্র তল্লাশি করতে থাকে। এক পর্যায়ে সুপথের বাড়ি থেকে নগদ টাকা ও ১টি বাটন মোবাইল ফোন হাতিয়ে নিয়ে চম্পট দেয়। পরে সুপথ পাঁচবিবি থানায় ১৮৬০ সালের আইনে ১৭০/৩৮০ ধারায় ১টি মামলা করেন। মামলার প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এস আই আব্দুল্লাহ আল মাসুম সঙ্গীয় অফিসার এএসআই সোহেল রানা ভুয়া ডিবি নূর মোহাম্মদ শাহজাহানকে দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করে।পুলিশ জানায়,শাহজাহানের বিরুদ্ধে পাঁচবিবি ছাড়াও ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় পৃথক ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে চুরি ও ছিনতাই মামলা রয়েছে।পাঁচবিবি থানার ওসি মোঃ মইনুল ইসলাম বলেন, প্রতারণা মামলায় আসামী নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD