1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডেভিল হান্ট ফেইজ-২: মোহাম্মদপুর-আদাবরে গ্রেফতার ২২ সাত দিনে সেনা অভিযানে গ্রেফতার ২৭৮ ফতুল্লায় ২০ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, পাচারকারী আটক বঙ্গোপসাগরে উদ্ধার বাংলাদেশি জেলে পরিবারের কাছে হস্তান্তর শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল: শারমিন একাডেমির ব্যবস্থাপক গ্রেফতার রাজউকের ৩৭ জনসহ রূপায়ণ গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে দুদকের মামলা আমতলীতে নিহত দুই জেলে পরিবার পেলেন আর্থিক সহায়তা মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু

‎পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবসে অদম্য নারীদের সম্মাননা প্রদান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’এই প্রতিপাদকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়।

‎এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে অদম্য নারীদের সম্মান প্রদান উপলক্ষে পরিষদ চত্বরের নতুন সম্প্রসারণ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ।

‎বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (তদন্ত) ইমায়েতুল ইসলাম জাহেদী,নারী জাগরণ সংস্থার সভাপতি সেলিনা আক্তার, পামডোর পরিচালক হৈমন্তী সরকার ও বড় মানিক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই প্রমুখ। জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন,শিক্ষিকা মুসরাত সুলতানা মুক্তা ও গৃহিণী সালেমা বেগম।

‎শেষ শিক্ষা, চাকুরীসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন নারী জয়িতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD