1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে বিএনপি'র নেতৃবৃন্দের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

‎পাঁচবিবিতে বিএনপি’র নেতৃবৃন্দের সঙ্গে ধানের শীষের প্রার্থীর মতবিনিময় সভা

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে পৌর বিএনপির উদ্যোগে পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষকে বিজয়ী করতে এক সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রবিবার দুপুরে পৌরসভার রেলস্টেশনের পূর্ব পাশে হেলাল মন্ডলের চাতালে এ সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোঃ আবু হাসনাত মন্ডল বেলাল।

‎পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জিয়াউল ফেরদৌস রাইটের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন।

‎প্রধান বক্তা ছিলেন,জয়পুরহাট-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তকদার রুকু,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, জেলা কৃষক দলের সদস্য সচিব মন্জুরে মাওলা পলাশ,পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,সাংগঠনিক সম্পাদক মোঃ আবু তাহের ও রেজাউল করিম এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আহসান হাবীব প্রমূখ। সভায় তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের বিভিন্ন কথা শোনেন এবং তার জবাব দেন ধানের শীষের প্রার্থী।

‎বক্তারা বলেন,দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে শক্তিশালী করতে ধানের শীষকে বিজয়ী করতে হবে। এই লক্ষ্যে আমাদের গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে। তাই বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে আহ্বান জানান।

‎সভায় ৯টি ওয়ার্ডের প্রায় সহস্রাধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD