

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কিনা(৩৫) নিহত হয়েছেন। সে দানেজপুর গ্রামের বারিক মন্ডলের পুত্র।
গ্রামবাসীরা জানায়,কয়েকদিন পূর্বে বালিঘাটা ইউনিয়নের পুটারবিল গ্রামের কামালের পুত্র আরিফের সাথে দ্বন্দের কারণে গত বুধবার বিকেলে পৌরসভার হরিহরপুর পল্লী বিদ্যুৎ মোড়ে কিনাকে দেখতে পেয়ে আরিফ পেছন দিক থেকে লাঠি দিয়ে মাথার পিছনে অঘাত করে।
এতে কিনা মাথা ফেটে গুরুতর রক্তাক্ত জখম হলে প্রথমে তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু ঘটে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানান।
এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি )ময়নুল ইসলাম বলেন,এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।