

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। গ্রাম আদালত পরিচালনা করে স্বল্প সময়ে শত শত মামলা নিষ্পত্তি করায় জয়পুরহাট জেলার মধ্যে প্রথম অর্জন করেছে বাগজানা ইউনিয়ন পরিষদ।
আজ (৬ আগস্ট) বুধবার দুপুরে পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিচারক নাজমুল হকের মধ্যস্থতায় গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালিত হয়। আবেদনকারীর পক্ষের মনোনীত ইউপি সদস্য ছিলেন রাজিনারা সুলতানা (টুনি) ও জহুরুল চৌধুরী টুকু। অন্যদিকে, প্রতিবাদী পক্ষের মনোনীত সদস্য ছিলেন ইউপি সদস্য নওশাদ আলী ও ছানোয়ার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু, উপজেলা কো অর্ডিনেটর মোঃ সৈয়দ আলী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল লতিফ মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাবু ও বাগজানা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল মুমিন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ বলেন, পাঁচবিবি উপজেলায় এখন পর্যন্ত গ্রাম আদালতে মোট ৮২৮টি মামলা দায়ের হয়েছে। যার মধ্যে ৭৯২টি মামলা নিষ্পত্তি হয়েছে। গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ও স্বল্পব্যয়ে বিচারসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই সরকার এই ব্যবস্থা চালু করেছে।
ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন,“আমরা বাগজানা ইউনিয়নের গ্রাম আদালতের মাধ্যমে ইতোমধ্যে ২ শতর অধিক মামলা নিষ্পত্তি করেছি। এ সাফল্যে বাগজানা ইউনিয়ন পরিষদ জয়পুরহাট জেলর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।তিনি এ কার্যকক্রমকে আরো গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।