1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে | সকালের খবর ২৪
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সাংবাদিকের উপর হামলার পরে বাড়িতে দুর্ধর্ষ চুরি বিটিএলএর ৩৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের আর্ট প্রদর্শনী উদ্বোধন নাইক্ষ্যংছড়ি থানা’র ওসি মাসরুরুল হকের বিদায় সংবর্ধনা জীবননগরে বিজিবির হাতে ৪ মাদক সেবনকারী আটক বোয়ালমারীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল সরাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নোয়াখালীতে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রিকেট টুর্নামেন্ট রাজনৈতিক পথরেখা ও জাতির ভাগ্য নির্ধারণ হবে শিগগিরই: মাহী বি চৌধুরী আমতলীতে চরের জমি থেকে মাটি কাটা ও লাইসেন্স না থাকায় ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা

‎পাঁচবিবিতে গৃহহীন আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে

  • প্রকাশিতঃ বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: স্ত্রী ছেড়ে চলে গেছে, সন্তান থেকেও নেই, এই বৃদ্ধ বয়সে আক্কাছ আলীর জীবন কাটে রেলওয়ে স্টেশনে। বছরের পর বছর এমন মানবতর জীবন যাপন করছে পাঁচবিবি পৌরসভার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা রাধাবাড়ী গ্রামের মৃত আইয়ব আলীর পুত্র মোঃ আক্কাছ আলী (৬০)।

‎বিগত আওয়ামী লীগ সরকার ভূমিহীনদের জন্য আশ্রয় প্রকল্প চালু করলেও তার ভাগ্যে জোটেনি একটি ঘর। অশিক্ষিত আক্কাছ আলী তাই ঘুরে ঘুরে ক্লান্ত। কাকে ধরবে, কার কাছে যাবে,কাকে বলবে? কিছুই বোঝে না সে।

‎সংসার জীবনে তার ছিল এক স্ত্রী ও দুই কন্যা। সহায় সম্বলহীন দিনমজুর হওয়ায় অভাবের তাড়নায় ২ কন্যা সন্তানকে ছেড়ে পালিয়ে গেছে স্ত্রী। দিনমজুর আক্কাছ আলী অতি কষ্টে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে ২কন্যাকে বিবাহ দিয়ে এখন হয়ে পড়েছেন সম্পূর্ণ একা।

‎প্রথমে ছিল ভাড়া বাড়িতে,কিছুদিন ছিল গাছ তলায়, এখন থাকে পাঁচবিবি রেলওয়ে স্টেশনে কিংবা রাত হলে কারো দোকানের বারান্দায়। কোথাও কাজ করে যেটুকু রোজগার হয় তাই দিয়ে নিজের খাবার যোগান।

‎তাই তিনি ২৬ শে নভেম্বর বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিতভাবে আবেদন জানিয়েছেন আশ্রয়ন প্রকল্পে একটি ঘর বরাদ্দ পাওয়ার জন্য।

‎ভূমিহীন আক্কাস আলী বলেন, আমার কোন ঘরবাড়ি নাই,রেল স্টেশনে কিংবা কারো দোকানের বারান্দায় রাত উদযাপন করি বছরের পর বছর। কেষ্টপুর আশ্রয়ন প্রকল্পে অনেক ঘর ফাঁকা পড়ে আছে। কেউ থাকেনা সেখানে।তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত আবেদন করেছি যদি আমাকে সেখানে একটি ঘর বরাদ্দ দেওয়া হয়।তাহলে আমার মাথা গোজার ঠাই হবে এবং আমি কষ্টের জীবন থেকে মুক্তি পাবো।

‎‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, আশ্রয়নের ঘর বরাদ্দের প্রকল্পগুলি বন্ধ হয়ে গেছে। তাই দেওয়া সম্ভব নয় তবে আমি উপজেলা সহকারি কমিশনার ভূমি অফিসে তার আবেদন পত্রটি পাঠাচ্ছি,তিনি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD