1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঁচবিবিতে উঠানে সেনা সদস্যের আখ চাষ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

পাঁচবিবিতে উঠানে সেনা সদস্যের আখ চাষ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত

দবিরুল ইসলাম,পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ ৬ মাস আগে নওগাঁয় বেড়াতে গিয়ে শখের বশে ১’হাজার পিচ ফিলিপাইন জাতের আখের চারা ক্রয় করে বাড়ির উঠানে লাগায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মাহমুদুল হাসান। পূর্ব অভিজ্ঞতা ছাড়াই ইউটিউব চ্যানেল ঘেঁটে চারাগুলো উঠানের ফাঁকা জায়গায় রোপণ করে। ইতিমধ্যেই আখগুলো ৬ মাস বয়সেই তার চেয়েও বেশি লম্বা হয়েছে। কৃষি অফিস সার্বিক পরামর্শ দেয় বলে জানান তিনি।

পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের জয়পুরহাট-হিলি পাকারাস্তা সংলগ্ন দরগা পাড়ায় মাহমুদুলের বাড়ি। রাস্তা থেকেই উঠানে ফিলিপাইন খয়েরী কালো রংয়ের আখের গাছগুলো দেখা যায়। উপজেলার দরগাপাড়া গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে সেনাসদস্য মাহমুদুল হাসানের বাড়ির চারপাশে বস্তায় আদা চাষ সহ বিভিন্ন ফুল-ফল ও সবজি বাগান দেখা যায়। হাসান বলেন, বাড়ির সামনের ৬’শতক জমিতে ফিলিপাইন জাতের আখের চারা রোপন করেছি। রোপনের পর থেকেই আখের চারাগুলোর পরিচর্চা করে আসছি, একারণে গাছগুলো বেশ ভালো হয়েছে। তিনি আরো বলেন, ৬ মাস বয়সেই আখগুলো আমার চেয়েও লম্বা হয়েছে। তবে ১ বছর বয়স হলে এ জাতের আখ পুরুত্ব পায় এবং ১২-১৬ ফিট পর্যন্ত লম্বা হয়। অন্য ফসল চাষাবাদে যে পরিমানে টাকা খরচ করতে হয় আখ চাষে খরচ নেই বললেই চলে। জমিতে রাসায়নিক সার ব্যবহারের চেয়ে পোকামাকড় নিধন বিষ প্রয়োগ করতে হয় বেশি। এ পর্যন্ত চারাগুলো, রাসায়নিক সার ও কীটনাশক বাবদ ৫ হাজার টাকার মতো খরচ হয়েছে বলে জানান তিনি। প্রতি পিচ আখ ৫০ টাকা দরে বিক্রি করলেও খরচ বাদে ৪০ হাজার টাকা লাভ হবে এমন আশা প্রকাশ করেন সেনাসদস্য মাহমুদুল হাসান।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন জানান, ফিলিপাইনের কালো জাতের আখ চাষে খরচ তুলনামূলক অন্য ফসলের চেয়ে কম। চাষিরা চাইলে বাণিজ্যিকাবে আখ চাষ করে লাভবান হতে পারে। এ আখে প্রচুর পরিমানে রস, চিবিয়ে খেতে বেশ লাগে এবং শরীরের জন্যও উপকারী। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সব চাষীদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি বলেও জানান এ কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD