

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস-২০২৫ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৯ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের নতুন ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি শিক্ষক ও সাংবাদিক আব্দুল হাই।এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,দুর্নীতি দমন কমিটি উপজেলা শাখার সম্পাদক জাহিদুর রহমান রানা ও সদস্য মীর জাহেরুল ইসলাম জুয়েল প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সুশাসন প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ততা অত্যন্ত জরুরি। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সকলকে সচেতন হতে হবে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উদ্বুদ্ধ করতে হবে।
শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাদের উপস্থিতিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।