1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা | সকালের খবর ২৪
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
কাশোপাড়ায় আগুনে পুড়ল বসতঘর ও গবাদিপশু, ক্ষতিগ্রস্তদের সহায়তায় এম এ মতীন আলীকদমে রহিমা বেগম নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার নতুন সরকারের শপথের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনাপ্রধান বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলের বৃদ্ধাশ্রমে ব্যতিক্রমী আনন্দ উৎসব অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তৃতীয় স্থান অর্জন করেছে পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ পোস্তগোলায় ১০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে মাদক বিক্রির টাকা নিয়ে বিরোধঃ ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম পদত্যাগপত্র জমা দিলেন আইজিপি বাহারুল আলম, গ্রহণে সরকারের অনীহা! নির্বাচন ঘিরে ৯৯৯ নম্বরে ৮ হাজারের বেশি ফোনকল

পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সভা

  • প্রকাশিতঃ বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৯৮ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বিশাল নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় ২ হাজার নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন। সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু।ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।তিনি বলেন,ঈদ পুনর্মিলনী যেমন ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে, তেমনি এটি রাজনীতির ময়দানেও উদ্দীপনায় এনে দেয়। এবার জনগণ চায় পরিবর্তন। দাঁড়িপাল্লা সেই পরিবর্তনের প্রতীক। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এবার জনগণ ইসলামী শক্তির পক্ষে ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ।আরো বিশেষ অতিথি ছিলেন,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার, সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান,আওলাই ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওঃ রেজাউল করিম নান্নু, পেশাজীবী বিভাগের সভাপতি মোঃ শাহাজান আলী, যুব বিভাগের সভাপতি মোঃ রশেদুল ইসলাম ও ওলামা বিভাগের সভাপতি মাওঃ আনোয়ার হোসেন ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD