1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
‎পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

‎পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

  • প্রকাশিতঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পঠিত

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ।

‎উপজেলার আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল, পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান,আটাপুর ইউপি চেয়ারম্যান আসম সামছুল আরেফিন চৌধুরী আবু, বালিঘাটা ইউপির বিচারকি ক্ষমতাপ্রাপ্ত ইউপি সদস্য রাশেদ, দারুল ইসলাহ একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আবুল বাশার,পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও বিজিবির প্রতিনিধিগণ।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, উপজেলায় আইন শৃংখলা বজায় রাখতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান, সেই সাথে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নো ম্যান্সল্যান্ডের ১৫০গজের মধ্যে কোন ব্যক্তি বিনা অনুমতিতে প্রবেশ করলে তাদের আইনের আওতায় আনতে বিজিবিকে কঠোর নির্দেশনা প্রদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD