1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পর্দার সহিত মাদক বিক্রি করি ভিডিও কনটেন্ট করে ভাইরাল যুবক | সকালের খবর ২৪
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পঞ্চগড়ে এবার হারানো দুর্গ ফিরে পেল বিএনপি বিএনপির ভূমিধস বিজয়ে জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ ভোটে জিতেই কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অভূতপূর্ব বিজয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের অভিনন্দন পটুয়াখালীতে বিএনপি’র মিলাদ – দোয়া অনুষ্ঠিত পটুয়াখালীতে সাবেক উপজেলা চেয়ারম্যান সহ ৮ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত নড়াইলে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কলাপাড়ায় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ রাজস্থলীতে বিজয় হলেন ধানের শীষের প্রতীক দীপেন দেওয়ান ঢাকা-১৬ আসনের ফলাফল স্থগিত ও পুনঃ নির্বাচনের দাবি আমিনুল হকের

পর্দার সহিত মাদক বিক্রি করি ভিডিও কনটেন্ট করে ভাইরাল যুবক

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২০২ বার পঠিত

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :সম্প্রতি এক মাদক কারবারীকে নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছেন মোংলা পৌর শহরের ৭ নং ওয়ার্ড কলেজ মোড় এলাকার বাসিন্দা সাংবাদিক বি এম ওয়াসিম আরমান।

এর আগেও তিনি কয়েকটি সামাজিক উন্নয়ন মুলক কাজ করে কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও এটি ছিল একটি ভিন্ন রকমের একটি মাদকবিরোধী প্রতিটি কনটেন্ট ।

কন্টেন্টে দেখা যায়, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পর্দার আড়ালে মাদক ব্যবসা করেছেন এক নারী তা আবার তিনি জোর গলায় বলছেন। তিনি বলছেন আমরা বস্তিতে থাকি না আবাসিক এলাকায় থাকি, আমি পর্দা করি আমি পর্দার সহিত মাদক বিক্রি করি। আমার কি করতে পারবেন কইরেন আমার নামে উল্টাপুল্টা কেন লিখছেন। মুহুর্তেই ঐ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা তা নেটিজেন এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। অনেককেই শেয়ার করা সহ মাদকবিরোধী বিভিন্ন মন্তব্য করতে দেখা যায় ওই ভিডিও কনটেন্টে।

এ বিষয়ে সাংবাদিক বি এম ওয়াসিম আরমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক শব্দটির সঙ্গে জড়িয়ে আছে নিরন্তর কান্নার সুর। যদি পরিবারে কেউ একজন মাদকে আসক্ত হয় সে পরিবারের অন্যরা খুবই মানসিক কষ্টের মধ্যে থাকে, চলতে থাকে অবিরাম কান্না। এ কষ্ট যে শুধু মানসিক তা-ও না, এর সঙ্গে যুক্ত হয় সামাজিকভাবে হেয় হওয়ার বেদনা এবং অর্থনৈতিক যাতনাও। এই যাতনাও দীর্ঘমেয়াদি।

আমাদের দেশে সবসময় যত রকমের অপরাধের ঘটনা ঘটছে তারই একটি বড় অংশ মাদকসংশ্লিষ্ট। মাদক সেবনের অর্থ সংগ্রহ করার জন্য নেশাসক্ত মানুষ যেকোনো কিছুই করতে পারে। এই আসক্তি বর্তমান সময়ের সব আসক্তির মধ্যে অন্যতম এবং অধিক ক্ষতিকর। মাদকের কুফল অত্যন্ত ভয়াবহ, এর ফলে শরীর ও মনের খুব ক্ষতি হয়, অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে।

তিনি আরো বলেন, উন্নত দেশ ও উন্নত মানবজাতির জন্য মাদকমুক্ত সমাজই আমাদের সবার কাম্য। তাই আসুন, আমরা সবাই মিলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলি। মাদকের নেশা পরিহার করে সামাজিক অবক্ষয় ও নানাবিধ মরণব্যাধি থেকে দেশ ও জাতির আত্মরক্ষায় দেশের প্রতিটি মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠন একসঙ্গে মাদকের ভয়াবহতা ও কুফল বিষয়টি সমাজের সর্বত্র তুলে ধরতে পারি। তবেই আমরা পাব একটি মাদকমুক্ত সমাজ ও সুন্দর দেশ।

উল্লেখ্য, গত ১৮ই জুন মংলার স্থানীয় সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে “কারো মোবাইল হারালে বা চুরি হলে রাজ্জাক সড়কের ইয়াবা ব্যাবসায়ী তৃষ্ণার বাড়ি খোঁজ নিবেন আশা করি পাবেন” পোষ্ট করেন। তার এ পোষ্টের কিছুদিন পরেই সাংবাদিক রেজা মাসুদ কে এক নারী মোবাইল ফোনে হুমকি দেয়। সেখানে ঐ নারীকে বলতে শোনা যায় ” আমি কোন বস্তি এলাকায় থাকিনা, আমি ভালো পরিবেশে বসবাস করি। আমি পর্দাসহকারে মাদক বিক্রি করি। মোংলা একটা মাদকের আস্তান।

এরকম একটি কল রেকর্ড সাংবাদিক রেজা মাসুদ তার ফেসবুক আইডিতে শেয়ার করেন। তার পরেই ভাইরাল হয় নারীর বক্তব্যের অডিও ক্লিপ। এবং সেই অডিও ক্লিপ এর সূত্র ধরেই কনটেন্ট তৈরি করেন বিএম ওয়াসিম আরমান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD