1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পবিপ্রবিততে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ পত্র বিতরণ | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
তিন দাবিতে মোবাইল ব্যবসায়ীদের বিটিআরসি ভবন ঘেরাও, যান চলাচল বন্ধ জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে

পবিপ্রবিততে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ পত্র বিতরণ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালায় অংশগ্রহনকারীদের সনদ পত্র ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের থিংকল্যাব রিসার্চ সোসাইটির আয়োজনে ক্যাম্পাসের ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে কর্মশালায় অংশগ্রহনকারী ১০০ জনকে সনদ পত্র প্রদান করা হয়। থিংকল্যাব রিসার্চ সোসাইটির উপদেষ্টা অধ্যাপক ড. মো. মামুন-উর-রশীদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় শিক্ষার্থীদেরকে গবেষণায় উৎসাহিত করতে এক্সপার্ট প্যানেলদের মাধ্যমে গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়।আন্ডার গ্রাজুয়েট শিক্ষার্থীদের গবেষণার সাথে সম্পৃক্ত করন, গবেষণার সুযোগ সৃষ্টি, গবেষণামূলক প্রজেক্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি ও গবেষনা সহজলভ্য করার লক্ষ্যে বহুমুখী গবেষণা ভিত্তিক কর্মশালার আয়োজন করে থিংকল্যাব রিসার্চ সোসাইটি। ১১ দিনব্যাপী এ কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীরা দক্ষিণাঞ্চলে উদ্ভিদের উপর লবণাক্ততার চাপ, সেচকৃত জমি থেকে পিফাস (PFAS) দূষণ অপসারণ সহ বিভিন্ন বিষয়ে গবেষণার রিভিউ পেপার তৈরি করেছে। এরমধ্যে মানসম্পন্ন রিভিউ পেপার উপস্থাপনকারীগণ সরাসরি গবেষণা কার্যক্রমে যুক্ত হওয়ার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষার্থীদের এ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD