1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩ | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই : তারেক রহমান সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত

পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর থেকে মায়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকার ইউরিয়া সার, আলু, লুব অয়েল ও ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল, এবং ২টি হ্যামকো ব্যাটারি জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত ১৩ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, এই বিপুল পরিমাণ কৃষিপণ্য ও জ্বালানি উপকরণ পাচার করে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচার করার চেষ্টা চলছিল। অভিযানে ১৬ লক্ষ ৩৪ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত নৌযানগুলো সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD