

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ ২৭ নভেম্বর বৃহস্পতিবার পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। সুত্রে জানা গেছে, বর্তমান নির্বাচিত পটুয়াখালী জেলা বিএনপি’র নেতৃত্ব কে নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য’র প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাংবাদিকদের পটুয়াখালী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান টোটন বলেন, গত ২৬ নভেম্বর এক জনসভায় আলতাফ হোসেন চৌধুরী যে বক্তব্য দিয়েছেন, সে বিষয় পটুয়াখালী জেলা বিএনপি’র অবস্থান পরিস্কার করতে এ সংবাদ সম্মেলন। তিনি এসময় আরও বলেন, তাঁর কিছু বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না এবং দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সামাজৈস্যপূর্ন নয়।মনোনয়ন ঘোষণার আগ থেকেই পটুয়াখালী জেলা বিএনপি ও অঙ্গ -সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পটুয়াখালী -১ আসনের ৩ টি উপজেলায় এবং সংশ্লিষ্ট ইউনিয়ন গুলোতে প্রচার – প্রচারণা চালিয়েছেন ও চালিয়ে যাচ্ছেন। দলের ৩১ দফা নিয়ে পটুয়াখালী জেলা বিএনপি মিটিং মিছিল করেছেন এবং পটুয়াখালী সদর, দুমকী ও মির্জাগন্জ উপজেলার বিভিন্ন সহ কমলাপুর এবং দুমকীর মুরাদিয়া ইউনিয়নে ধানের শীষের পক্ষে বড় জনসভা করেছেন এবং এ সব জনসভায় সবাই ধানের শীষে ঐক্য বদ্ধ হয়েছেন। পটুয়াখালী -১ আসনে আলতাফ হোসেন চৌধুরী মনোনয়ন পাওয়ার খবর শুনে পটুয়াখালী জেলা বিএনপি দলীয় কার্যালয়ে জরুরী বৈঠকে বসেন এবং সর্ব সম্মতিক্রমে ধানের শীষের প্রার্থীর পক্ষে ঐক্য বদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ইত্যাদি। এ সংবাদ সম্মেলনে এসময় পটুয়াখালী জেলা বিএনপি’র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি সাংবাদিকদের বলেন, পটুয়াখালী জেলা বিএনপি’র গত সম্মেলনের ভোটে দুর দুরান্ত কলাপাড়া,রাঙ্গাবালী সহ অন্যান্য উপজেলার নেতৃবৃন্দ ঝড় – বৃষ্টি উপেক্ষা করে এসে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন। উক্ত সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান ও দলের কান্ডারী তারেক রহমান উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী -১ আসনে মনোনয়ন প্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। তাদের উপস্থিতিতে এই সম্মেলন হয়েছে। তিনি উক্ত সময় আরও বলেন, আজকের সংবাদ সম্মেলনে মির্জাগন্জ, দুমকী ও পটুয়াখালী সদর উপজেলার বিএনপি এবং এর অঙ্গ -সংগঠনের সমস্ত নেতা- কর্মীরা উপস্থিত আছেন। আজকে সমস্ত লোকের মনে একটি আঘাত এসেছে। পটুয়াখালী জেলা বিএনপি আজকে ঐক্য বদ্ধ সারা জেলায়।যে খানে পটুয়াখালী জেলায় ৪ টি সীট, ৪ টা সীটের ব্যপারে পটুয়াখালী জেলা বিএনপি ৩১ দফা নিয়ে প্রত্যেক যায়গায় এবং ধানের শীষের ভোটের পক্ষে জনসভা করছে, সেখানে এই ধরনের কথা আমি চিন্তাও করতে পারি না। আমার মনে হয় ওনার বয়স অনেক হয়েছে। ওনার বয়স ৮৮ বছর, ওনি অনেক সময় খেই হারিয়ে ফেলে। খেই হারিয়ে ফেলে অনেক কথা বলে ফেলেন ইত্যাদি। এছাড়াও এ সংবাদ সম্মেলনে এ সময় পটুয়াখালী জেলা বিএনপি’র অন্যতম নেতা মোস্তাক আহমেদ পিনু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বক্তব্য রাখেন। উক্ত সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলা এবং নানা পৌর সভা বিএনপির নেতৃবৃন্দ ও এর অঙ্গ- সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।