1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পটুয়াখালী বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণসহ একাধিক মামলার আসামি গ্রেফতার | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

পটুয়াখালী বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

র‌্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী) কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও নিয়মিত অভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় ২৩ জুন সোমবার আনুমানিক ৭ টা২০ মিনিটের সময় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পটুয়াখালী সদর থানাধীন এলাকায় সংঘটিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ জাকির হাওলাদার (৪০), পিতা- মৃত রশিদ হাওলাদার, সাং- মৌকরন, থানা ও জেলা- পটুয়াখালীকে মৌকরন ইউপির ১ নং ওয়ার্ডের মৌকরন থেকে আটক করা হয়।ঘটনার বিবরণে জানা যায়, ভিকটিম একজন বাকপ্রতিবন্ধী নারী, যার স্বামী পেশায় আইসক্রিম বিক্রেতা। গত ২৪ মে ২০২৫ তারিখে ভিকটিমের স্বামী আইসক্রিম বিক্রির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেই সুযোগে আসামি মোঃ জাকির হাওলাদার ও তার সহযোগীরা জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে তাকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ধর্ষণ করে। ভিকটিমের ডাকচিৎকারে আশপাশের প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১)/৩০ ধারায় মামলা দায়ের করা হয়, যার মামলা নম্বর ৩০, তারিখ: ১৫/০৬/২০২৫। পিসিপিআর পর্যালোচনায় জানা যায়, আসামির বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে, যেমনঃ ১। পটুয়াখালী সদর থানার মামলা নং-২২, ২৪; তারিখঃ ১৫/০১/২০২৫; ধারা: ৪০৬/৪২০ পেনাল কোড, ২। দুমকী থানার মামলা নং-০৬; তারিখঃ ২৩/০৬/২০২৪; ধারা: ৪৬১/৩৮০ পেনাল কোড, ৩। পটুয়াখালী সদর থানার মামলা নং-৩৫; তারিখঃ ৩১/১২/২০২৩; ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৩৫৪/৫০৬ পেনাল কোড। গ্রেফতারের পর আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD