

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়,পটুয়াখালী’র সদ্য সাবেক অডিটর হারুন অর রশিদ’র করা অনিয়ম -দূর্নীতির খবর পাওয়া গেছে। সু্ত্রে জানা গেছে, সর্বশেষ এ অডিটর যে,অনিয়ম – দূর্নীতি করেছেন বলে জানা যায় তা নিম্নে তুলে ধরা হলো, তিনি ইতি মধ্যে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের পিআরএল রত আঃ ছালাম কে সরকারী বিধি উপেক্ষা করে ১/৭/১৫ পরে বেতন সমতা করার কোন বিধান না থাকলেও তাহা দিয়াছেন বলে জানা যায়। সে উক্ত ব্যক্তি কে প্রায় ৩ লক্ষ টাকা বড় অংকের উৎকোচ নিয়ে দিয়ে দিয়েছেন বলে জানা যায়। পটুয়াখালী একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসারের কার্যালয়, পটুয়াখালী’র সদস্য সাবেক অডিটর ও পদন্নোতি বদলী ভোলা জেলার চরফ্যাশন উপজেলা হিসাব রক্ষন অফিসের এসএস সুপার হারুন অর রশিদ এর কাছে এ বিষয় জানতে ১৩ ও ১৪ জুলাই রবিবার এবং সোমবার তাঁর মুঠোফোনে এ প্রতিবেদক একাধিক বার কল দিলেও তিনি ফোন কল রিসিভ করে নি। এছাড়াও উক্ত দিনে পটুয়াখালী ও চরফ্যাশন এর এ অফিসে তাঁর ব্যাপারে খোঁজ খবর নিয়েও তাঁর নাগাল পাওয়া যায় নি। এজন্য তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ ব্যাপারে জানতে বরগুনা জেলা একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার ও অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ডিস্ট্রিক্ট একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিস, পটুয়াখালী’র ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মোঃ কামরুল আহসান এর মুঠোফোনে কল দিলেও তিনি ফোন কল রিসিভ না করায় তাঁর বক্তব্য নেওয়া যায় নি। প্রসঙ্গত: উক্ত এসএস সুপার হারুন অর রশিদ এর বিষয় সকালের খবর নিউজ পোর্টাল এর পটুয়াখালী জেলা প্রতিনিধি অনুসন্ধানে মাঠে রয়েছেন। তাঁর করা আরও কোন ও অনিয়ম দূর্নীতির খবর পেলেই এ নিউজ পোর্টালে অচিরেই প্রকাশ করা হবে।