1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত | সকালের খবর ২৪
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সরাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের ৭ জনকে বহিষ্কার মোরেলগঞ্জের বীর মুক্তিযোদ্ধা স.ম. কবির আহমেদ মধুর কবর জিয়ারত করলেন অধ্যক্ষ আব্দুল আলীম মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় হাজারো মানুষের ঢল মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত মিরসরাইয়ে পানিতে ডু’বে মারা যাওয়া স্কুল ছাত্র মাহিন বাগমারায় ধানের শীষের নির্বাচনী জনসভায় উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৪৫৩৮ বন্দি, কালও চলবে ভোট মোহাম্মদপুরে সেনা অভিযানে দুটি বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী আটক রূপসার নৈহাটি ইসলামিয়া ক্যাডেট একাডেমীর পুরস্কার বিতরণ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত সামাজিক আন্দোলনের আলোচনা সভা অনুষ্ঠিত পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী’র মতবিনিময় সভা

পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৭৫ বার পঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প(২য় পর্যায়, ১ম সংশোধিত) ৩দিন ব্যাপী ইন-হাউজ টিচার্স ট্রেনিং এর ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ জুন) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো.জাহাঙ্গীর হোসাইন। পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিনা রানী, প্রশিক্ষক শাহে আলম, মো.ইসরাত হোসাইন উজ্জ্বল, মো.জাহিদুল ইসলাম, আল মামুন, আল মাহমুদসহ প্রশিক্ষকগন এবং পটুয়াখালী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৫০ জন প্রশিক্ষনার্থীবৃন্দ। প্রশিক্ষক মো.ইসরাত হোসাইন উজ্জ্বল বলেন, স্বল্প সময়ের ৩দিনের প্রশিক্ষণ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যাতে করে একজন শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট ক্লাশরুম পরিচালনা করতে পারে এবং বিদ্যালয়ের হিসাব নিকাশ সহ শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা থাকা সত্ত্বেও আমাদের নিজ দায়িত্ব কর্তব্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD