1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পটুয়াখালীতে পুরোনো-ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে জরিমানা | সকালের খবর ২৪
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান আন্তর্জাতিক প্রটোকল মেনেই শহীদদের মরদেহ তোলা হবে: সিআইডি প্রধান মৌলিক প্রশিক্ষণ শেষ করল ১৭১ আনসার সদস্য: দুর্যোগে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান লালমনিরহাটে নিয়োগ বাতিলের দাবিতে জেলা প্রশাসকের বিরুদ্ধে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন পঞ্চগড়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ওলামা দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ন্যায্য সমঝোতা না হলে জোট নয়: নবীনগরে নুরুল হক নূর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে রানাপাশা ইউনিয়ন জামায়াত সভাপতির পদ স্থগিত ও বহিষ্কার ছাত্রলীগের ক্যাডার লাভলু সিকদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ দুদুকে চসিকের নিষেধাজ্ঞা অমান্য করে চলাচলের রাস্তায় ফের বর্জ্য ফেললো মহল্লা কমিটি মাধবপুরে অপহরণের পাঁচ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

পটুয়াখালীতে পুরোনো-ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে জরিমানা

  • প্রকাশিতঃ সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পঠিত

মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে পুরোনো ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জানা গেছে, গতকাল রবি বার বেলা ১১টা থেকে এ অভিযান শুরু হয়। গতকাল প্রথম দিনের অভিযানে দুপুর ২টা পর্যন্ত ৩টি যাত্রীবাহী বাসকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে শতাব্দী পরিবহনের বাসকে ৬ হাজার, শ্যামলী পরিবহনের বাসকে ৫ হাজার এবং মায়ের দোয়া পরিবহনের বাসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দিকে যেসব যানবাহনে সামান্য ত্রুটি পাওয়া গেছে, তাদের সতর্ক করে দেওয়া হয়েছে।দেশজুড়ে ২০ বছরের বেশি পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের বেশি পুরাতন ট্রাক ও কাভার্ডভ্যান চলাচল বন্ধে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বশাক। এছাড়া এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী বিআরটিএর সহকারী পরিচালক নাসিরুল আরেফীন, ট্রাফিক সার্জেন্ট রাসেল রেজা, পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক সোলায়মান বাদশাহ ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহাবুদ্দিন হাওলাদারসহ সংশ্লিষ্টরা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD