

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ
সরকারি দপ্তরে দায়িত্ব পালনরত অবস্থায় নিজ দপ্তরে উপজেলা কৃষি অফিসার, নকলা,শেরপুর এর উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত। জানা গেছে, ৯ নভেম্বর রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামার বাড়ি, ও বিসিএস কৃষি এসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে পটুয়াখালী ডিসি কোর্টে’র সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন ড. মোহাম্মদ আমানুল ইসলাম, উপপরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী ও কৃষিবিদ মোঃ নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী। এসময় মানববন্ধনে মোঃ এখলাছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী এবং মোর্শেদা আক্তার মিমি, অতিরিক্ত কৃষি অফিসার, পটুয়াখালী সদর,পটুয়াখালী সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী ও উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় পটুয়াখালী সদর, পটুয়াখালীতে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা- কর্মচারী এবং বিসিএস কৃষি এসোসিয়েশন, পটুয়াখালী জেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মানববন্ধনে তাদের বক্তব্যর মাধ্যমে উক্ত উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী এর উপর সন্ত্রাসী হামলার সুষ্ঠ বিচারের দাবী জানান।