1. alamgirhossen6085@sokalerkhobor24.com : alamgirhossen6085 :
  2. dinislam1144@sokalerkhobor24.com : Din Islam : Din Islam
  3. litonakter@sokalerkhobor24.com : litonakter :
  4. nalam.cht@sokalerkhobor24.com : nalam.cht :
  5. reporter1@sokalerkhobor.com : reporter1 :
  6. info@sokalerkhobor24.com : sokalerkhobor24 :
  7. admin@sokalerkhobor24.com : unikbd :
পটুয়াখালীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক | সকালের খবর ২৪
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে-এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনার মধ্য দিয়ে হাটহাজারীতে মীর হেলালের গণসংযোগ শুরু জীবননগরে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ নওগাঁ-৬ আসনে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন শেখ রেজাউল ইসলাম রেজু বোয়ালমারীতে ট্রেনে কেটে মহিলার মৃত্যু বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো স্পোর্টস কার্নিভাল-২০২৬ চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের নির্বাচনী প্রচারণার উদ্বোধনকালে-মীর নাছির বিএনপি জনগনের দাবী আদায়ের দলঃরূপসায় আজিজুল বারী হেলাল চট্টগ্রাম প্রেসক্লাবে মতবিনিময় সভায় ইইউ প্রতিনিধিদল

পটুয়াখালীতে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক;

পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ২ হাজার ১৫৪ পিস ইয়াবা ও একটি দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার (২৬ জুন) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বৃহস্পতিবার সকালে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালীর একটি বিশেষ আভিযানিক দল পায়রাকুঞ্জ ব্রিজ প্রজেক্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় ওই এলাকার এক ব্যক্তি মোঃ শাহিন হাওলাদারের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে প্রায় ৭৭ হাজার টাকা মূল্যের ১৫৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী একই দিন দুপুর ৩টায় তার বাড়িতে অভিযান চালানো হলে সেখান থেকে ১০ লাখ টাকা মূল্যের আরও ২০০০ পিস ইয়াবা এবং একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত। সকালের খবর ২৪ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি ।
Developed By UNIK BD