

মোঃ কামরুজ্জামান হেলাল, স্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।৩ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় ডিসি স্কয়ার মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উক্ত সময় প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে ৭ দিন ব্যাপী এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, জেলা প্রশাসক পটুয়াখালী। এ সময় পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)মাসুদ-উল আলম’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পটুয়াখালী পৌর প্রশাসক জুয়েল রানা। উক্ত সময় সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান।
এসময় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃব্দ ও অসংখ্য ক্রীড়ামোদি দর্শক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত:এ
আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টে ৮টি উপজেলার ১১টি কলেজের টিম অংশগ্রহণ করেন।উদ্বোধনী খেলায় সুবিদখালী সরকারি ডিগ্ৰি কলেজ বনাম বাউফল সরকারি কলেজ অংশ গ্ৰহন করেন। উক্ত খেলায় সুবিদখালী সরকারি ডিগ্ৰি কলেজ বাউফল সরকারি কলেজকে ৩-১ গোলে হারিয়ে জয় লাভ করেন।